dailycps.com

🌟 নাগরিক সমস্যা–সমাধান

রাজনৈতিক দল ও সাধারণ জনগণের জন্য তৈরী

নাগরিক সমস্যা–সমাধান হলো এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে দেশের নাগরিকদের সামাজিক, প্রশাসনিক, অবকাঠামোগত, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সমস্যাগুলো সরাসরি সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া সম্ভব। একইসাথে রাজনৈতিক নেতারা যাতে মাঠপর্যায়ের বাস্তব তথ্য জানতে পারেন ও দলের অভ্যন্তরীণ যোগাযোগ আরও কার্যকর করতে পারেন।

নাগরিক সমস্যা চিহ্নিতকরণ, সমাধান প্রস্তাব, গণমত সংগ্রহ এবং রাজনৈতিক দলের সাথে জনগণের কার্যকর সংযোগ তৈরি করা। এই অ্যাপ্লিকেশনে দুই ধরনের ব্যবহারকারী থাকছে—রাজনৈতিক এবং সাধারণ ব্যবহারকারী । প্রতিটি ব্যবহারকারীর জন্য রয়েছে আলাদা ফিচার এবং নাগরিক সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য এই দুই পক্ষের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের সুবিধা।

🏛️ রাজনৈতিক দলের জন্য ফিচারসমূহ
1. নেতাকর্মী প্রোফাইল ও ভেরিফিকেশন সিস্টেম
  • দলের নেতাকর্মীদের প্রোফাইল তৈরি
  • দলীয় অনুমোদনের মাধ্যমে সহজ ভেরিফিকেশন
2. দলীয় ঘোষণা প্রকাশ + ভোটিং
  • জনগণের উদ্দেশ্যে দলীয় ঘোষণা প্রকাশ
  • জনগণ ভোটিংয়ের মাধ্যমে সমর্থন জানাতে পারবে
3. দলীয় কর্মসূচি ঘোষণা + ভোটিং
  • ভবিষ্যৎ ও চলমান কর্মসূচি প্রকাশ
  • জনগণের আগ্রহ ও মতামত জানার জন্য ভোটিং সিস্টেম
4. দলীয় প্রতিশ্রুতি ঘোষণা + ভোটিং
  • নাগরিক সমস্যা সমাধানে প্রতিশ্রুতি প্রকাশ
  • জনগণের আগ্রহ যাচাইয়ের জন্য ভোটিং
5. দলীয় নির্দেশনা (Internal)
  • শুধুমাত্র নেতাকর্মীদের জন্য নির্দেশনা
  • পাবলিকলি দৃশ্যমান হবে না
6. নেতাকর্মীদের মতামত প্রদান + ভোটিং
  • দলের ভেতরে বিভিন্ন বিষয়ে মতামত দেওয়ার সুযোগ
  • মতামত জনসাধারণ দেখতে পাবেনা
  • শুধুমাত্র পার্টি মেম্বার দেখতে পাবেন
7. আনুষঙ্গিক ফিচার
  • ড্যাশবোর্ড
  • রোল-বেইজড অ্যাক্সেস কন্ট্রোল
👥 সাধারণ জনগণের জন্য ফিচারসমূহ
1. রাজনৈতিক তথ্য দেখা ও ভোটিং
  • রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রোফাইল দেখা
  • দলীয় ঘোষণা, কর্মসূচি ও প্রতিশ্রুতি দেখা
  • ভোটিংয়ের মাধ্যমে মতপ্রকাশ
2. নাগরিক সমস্যা উপস্থাপন
  • নিজের এলাকার সমস্যা তুলে ধরা
  • সমস্যা ক্যাটাগরি ও লোকেশন ট্যাগ
  • সরকার, রাজনৈতিক দল বা ব্যক্তির কাছে উন্মুক্ত করা
3. সমস্যার সমাধান প্রস্তাব
  • নিজের বা অন্যের দেওয়া সমস্যার সমাধান জানালে তা প্রদান
  • কার্যকর আইডিয়া বা উদ্যোগ শেয়ার
  • সমস্যার সাথে সমাধান লিঙ্কড করা
4. সমস্যা ও সমাধানে ভোটিং
  • সমস্যা ও সমাধান উভয় ক্ষেত্রেই ভোট প্রদান
  • জনপ্রিয় ও কার্যকর সমাধান আলাদা করে হাইলাইট
5. মাসিক ও বাৎসরিক রেটিং ও পুরস্কার
  • সমস্যা ও সমাধানের উপর ভিত্তি করে রেটিং
  • মাসিক ও বাৎসরিক সম্মাননা
  • সেরা নাগরিক / সেরা সমাধানকারী পুরস্কার
6. নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে(Party-Only)
  • কোনো দলের নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ থাকলে, অভিযোগ দাখিল
  • অভিযোগ পাবলিক হবে না
  • নির্দিষ্ট রাজনৈতিক দলের নিকট গোপনে পৌঁছাবে
🔐 নিরাপত্তা ও নৈতিক দিক (Strong Point)
  • অভিযোগে সম্পূর্ণ গোপনীয়তা
  • ভোটিংয়ে একাধিক ভোট প্রতিরোধ